বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০১৫
  • ৫২১ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে বিদ্যুতের তারে জড়িয়ে খায়রুন্নেছা নামে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত খায়রুন্নেছা লাখাই উপজেলার বামৈ গ্রামের আবু তালেবের মেয়ে। গতকাল শুক্রবার দুপুরে সজু মিয়ার বাড়ীর পাশে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন দুপুর ১২টার দিকে বামৈ বড় বাজারে বড় ভাইয়ের দোকানে মায়ের সাথে খায়রুন্নেছা ভাত নিয়ে যাওয়ার পথে সজু মিয়ার আঙ্গিনার পাশের বাঁশ ঝোপের নিচে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশেপাশের লোকজন এসে খায়রুন্নেছাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com