মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে হত্যা মামলার আসামী কায়েস কারাগারে

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০১৫
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে চাঞ্চল্যকর ইজ্জত আলী হত্যা মামলার প্রধান আসামী হবিগঞ্জ থেকে আটক আব্দুল্লাহ কায়েসকে (৪০)কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক খন্দকারের আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত বুধবার বিকেলে ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ শহরের তিনকোনা পুকুর পাড় এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। পুলিশ জানায়, ৯ ফেব্র“য়ারি পাটলী গ্রামের ইজ্জত আলীকে খুন করা হয়। কয়েস এ মামলার প্রধান আসামী। এতদিন সে আত্মগোপনে ছিল। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই মমিনুল ইসলাম জানান, কায়েসকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরো রহস্য উদঘাটন হবে। তাকে রিমান্ডে আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com