সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে হবিগঞ্জ পৌরসভার প্রাক-বাজেট মতবিনিময় সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মে, ২০১৫
  • ৪৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০১৫-২০১৬ ইং অর্থ বছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে শহরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে প্রাক-বাজেট মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন অর্থ বছরের জন্য একটি জনমুখী ও বাস্তবধর্মী বাজেট প্রণয়নের ব্যাপারে নানা আলোচনা হয়। সভায় উপস্থিত শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিগন আসন্ন বাজেটকে একটি শিক্ষা ও সংস্কৃতিবান্ধব বাজেট হিসেবে রূপদান করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তারা বলেন জনগনের প্রধান প্রধান সমস্যা যেমন পরিচ্ছন্নতা, বিদ্যুত, পানি সরবরাহসহ নাগরিক সেবা প্রদানের পাশাপাশি আদর্শ শিক্ষক, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের জন্য যথাযথ বরাদ্দ রাখা প্রয়োজন। এছাড়াও হবিগঞ্জের সাংস্কৃতিক সংগঠনগুলো উন্নয়নের জন্য বরাদ্দ রাখারও প্রস্তাব আসে সভায়। সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নূর হোসেন, মোঃ আলমগীর, মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর সচিব মোঃ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহ, প্রফেসর ইকরামূল ওয়াদুদ, প্রাবন্ধিক এম এ রব, শিল্পী আলাউদ্দিন আহমেদ, সুরবিতানের সাধারন সম্পাদক মোঃ আবুল ফজল, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলনসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com