বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সাংবাদিক নুরুল আমিন দুঃস্থ শিশু সংস্থা’র কার্য পর্ষদের সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০১৫
  • ৫১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সম্পুর্ণ অরাজনৈতিক ও অ-লাভজনক প্রতিষ্ঠান ‘দুঃস্থ শিশু সংস্থা’র কার্যকরী পর্ষদের সাধারন সম্পাদক মনোনিত হয়েছেন নুরুল আমিন। ১৬ মে সংস্থা’র সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সভাপতি মাহবুব আলম, সহ-সভাপতি মীর সিরাজ আলী, যুগ্ম সম্পাদক আমেনা খাতুন ঝুনু, অর্থ সম্পাদক রাসেদ হাসান, সাংগঠনিক সম্পাদক গোলাম জাকারিয়া তালুকদার, দপ্তর সম্পাদক মনিরুল হক রকিব ও নির্বাহী সদস্যরা হলেন কে এম আনোয়ার হোসেন, স্বপন সাই, হাফিজ তালুকদার এবং শিশির মারুফ। চুনারুঘাটের রাজার বাজারস্থ দুঃস্থ শিশু সংস্থা ২০০৫ সাল থেকে এলাকার গরীব শিশুদের মাঝে নিয়মিত শিক্ষা উপকরন, চিকিৎসা সামগ্রী, খাদ্য সহায়তা, ঈদের জামা সরবরাহ, শিক্ষা বৃত্তি প্রদানসহ নানা বিষয়ে সহায়তা করে আসছে। সম্প্রতি ওই সংস্থা ‘খেয়াল’ নামের একটি পাঠাগার স্থাপন করে দেড়’শ গরীব মেধাবী শিশুর লেখাপড়ার সম্পূর্ণ ব্যয়বার বহন করে যাচ্ছে।
সংস্থা থেকে ইতোমধ্যে বিশ্ব বিখ্যাত ব্যবসায়ী, লন্ডন ট্রেডিশন’র কর্নধার মামুন চৌধুরী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরী ও ডাঃ প্রার্থ সারথী রায় চেীধুরীকে সম্মাননা প্রদান করেছে।
নুরুল আমিন দৈনিক মানবজমিন পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক প্রথম সেবা পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বসহ হাজী আব্দুস ছাত্তার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটি’র সভাপতির দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com