বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

বাহুবলে দু’দলের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার তারাপাশা গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত শনিবার দুপুরে দ’দলের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, এক খন্ড জমি নিয়ে ওই গ্রামের কাছুম আলীর ছেলে আব্দুল হক ও নূরা মিয়ার ছেলে হীরা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শনিবার হীরা মিয়া ওই জমি দখল করতে গেলে আব্দুল হকের লোকজন বাধা দেয়। এর জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে টেঁটাবিদ্ধ অবস্থায় জয়বানুকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং জয়নাল মিয়া, ফজল মিয়া, নানু, আয়াত আলী, আর্শেদ আলী, আব্দুর রউফ, লাল মিয়া, আলকাছ মিয়া, আব্দুর রহিম, আব্দুল আজিজ, জয়নাল, বুরহান, ফরিদ মিয়া, সুজনা বেগম, হীরা মিয়া, সালেক মিয়া, আসিব আলী, রুমান মিয়া, আবুল কালাম, সজিব, আব্দুল মজিদ, মখলিছ মিয়াকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com