বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে চিকিৎসার করাতে এসে মা-পুত্র নিখোঁজ ॥ থানায় জিডি

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের কৃষক নেছাবর মিয়ার বিবাহিত স্ত্রী রেজবিন আক্তার (২৮) এবং একমাত্র ছেলে রাহিম (৫) গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে ডাক্তার দেখাতে শহরে এসে আর বাড়ি ফিরেনি। দিন ব্যাপী স্বামী ও পিত্রালয়ের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুজি করেও পাওয়া যায়নি। রাতে নবীগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী নং ৬৬৯ দায়ের করেছেন। এদিকে স্ত্রী সন্তানের নিখোজেঁর ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন স্বামী নেছাবর।
জানা যায়, ২০০৪সনে মৌলভীবাজার জেলার খালিশপুর এলাকায় রেজবিন আক্তারকে বিয়ে করেন উপজেলার করগাওঁ গ্রামের নেছাবর মিয়া। দাম্পত্য জীবনে একমাত্র ছেলে রাহিম (৫) নিয়েই তাদের সুখের সংসার। গতকাল শুক্রবার ১১ টার দিকে রাজবিন আক্তার ডাক্তার দেখানোর কথা বলে একমাত্র ছেলে রাহিমকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যান নি। সারা দিন অপেক্ষা করে কৃষক স্বামী নেছাবর মিয়া স্ত্রী খোজে ছুটে আসেন নবীগঞ্জ শহরে। কিন্তু সম্ভাব্য সকল স্থানে খোজাঁখুজি করেও স্ত্রী-সন্তানের সন্ধান পাননি। এক পর্যায়ে শশুড় বাড়িসহ সকল আত্মীয় স্বজনের বাড়িতেও খোজ করে না পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে থানায় সাধারণ ডায়েরী করেন। তবে নিখোঁজের কোন কারন বলতে পারেন নি তার স্বামী নেছাবর। তিনি স্ত্রী এবং একমাত্র ছেলে রাহিমকে খোজে পেতে সকলের সহযোগীতার দাবী করেছেন। এদিকে চিকিৎসার কথা বলে শহরে এসে মা-পুত্র নিখোঁজের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com