রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মোরাকড়িতে কমিউনিটি পুলিশিংয়ের সভা

  • আপডেট টাইম শনিবার, ১৬ মে, ২০১৫
  • ৪৯৫ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ শ্লোগানকে সামনে রেখে মোড়াকরিতে অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশিংয়ের সভা। গতকাল বিকাল ৪ ঘটিকার সময় লাখাই উপজেলার মোড়াকরি বাজারে দেশের আইন শৃংখলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের এক সভা অনুষ্ঠিত হয়। লাখাই থানার এস আই মারুফ আহাম্মেদের উপস্থাপনায় প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাহাদুর উদ্দিন, খসরু মিয়া, আঃ মজিদ, উদু মিয়া, তাউছ মিয়া, হিমাংশু রঞ্জন দেব, মোড়াকরি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ মিয়া ও মোড়াকরি ইউনিয়ন যুবলীগের সভাপতি বশির আহমেদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, মাদক, জুয়া, চোর, ডাকাতসহ অপরাধীদের সাথে কোন অপোষ নাই। অপরাধী যেই হোক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com