মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সরকারি বৃন্দাবন কলেজ ক্যাম্পাসের এক ছাত্রকে ভুলবশত পিটিয়ে আহত করেছে এক ছাত্রীর বন্ধুরা

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মে, ২০১৫
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ক্যাম্পাসের এইচএসসি অধ্যয়নরত এক ছাত্রীকে উত্যক্ত করায় একজনের পরিবর্তে অন্য এক ছাত্রকে পিঠিয়ে আহত করেছে কলেজ ছাত্রীর ছেলে বন্ধুরা। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোহনপুর এলাকার জনৈক কলেজ ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করতো একই কলেজের ছাত্র হৃদয় নামে এক যুবক। ওই ছাত্রী বিষয়টি তার ছেলে বন্ধুদের জানালে গতকাল ওই সময় হৃদয় ভেবে একই কলেজের ২য় বর্ষের ছাত্র তারন চৌধুরী (২০) কে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে লাখাই উপজেলার সিংহগাও গ্রামের সালেক চৌধুরীর পুত্র। সে রাজনগরের একটি ছাত্রাবাসে থাকতো। পরে ছাত্রীসহ তার বন্ধুরা ভুল স্বীকার করলে বিষয়টি মিমাংসা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com