শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

সদর আধুনিক হাসপাতাল পরিদর্শণ করেন বিভাগীয় পরিচালক ॥ চিকিৎসা সামগ্রী, আসবাবপত্র ও জনবল সংকটে অসন্তোষ প্রকাশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মে, ২০১৫
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা সামগ্রী, আসবাবপত্র ও জনবল সংকট আর স্টাফ নার্সদের অবহেলার কারণে অসন্তোষ প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডাঃ হরিপদ রায়। তিনি গতকাল সোমবার দুপুর সোয়া ২ টার দিকে আকস্মিক হাসপাতাল পরিদর্শন করে নানাবিধ সমস্যায় উস্মা প্রকাশের সাথে সাথে রোগীদের কল্যাণে সেবার মান আরও বৃদ্ধি করতে সিভিল সার্জন, ডাক্তার ও সংশ্লিস্ট স্টাফদের নির্দেশ দেন। তবে হাসপাতাল ক্যাম্পাস, জরুরী, গাইনি বিভাগ সহ মহিলা-পুরুষ মেডিসিন ও শিশু ওয়ার্ড ঘুরে পরিস্কার পরিচ্ছনতা দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সময় কতিপয় স্টাফ ও নার্সদের দায়িত্ব অবহেলা ও প্রশাসনিক দক্ষতা নিয়েও তিনি প্রশ্ন তুলেন। তিনি এসময় সংশ্লিস্ট হাসপাতালের সার্বিক সমস্যা-সমাধান নিয়েও মিডিয়া কর্মীদের সাথে মত-বিনিময় করেন। এসময় তার সাথে ছিলেন, সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, আরডিসি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান, আরএমও ডাঃ মহসীন, ডাঃ দেবপ্রিয় রায়, ডাঃ ইমতিয়াজ, হাসপাতাল রোগী কল্যাণ সমিতির মেম্বার দৈনিক জনকন্ঠ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিনসহ সরকারী কর্মকর্তাগণ। এর আগে স্বাস্থ্য পরিচালক হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা সভায় মিলিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com