সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বেকিটেকা গ্রামে সংঘর্ষে পিতা-পুত্রসহ আহত ৪

  • আপডেট টাইম রবিবার, ১০ মে, ২০১৫
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামে মাড়াই মেশিনের ধান ভাগবাটোয়ারা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে পিতা, পুত্রসহ  ৪ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় দু’জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, বেকিটেকা গ্রামের হাজী গোলাম গোলাম হোসেনের পুত্র তাহির মিয়া, একই গ্রামের আবুল হাসিমের পুত্র আব্দুল হাইসহ কয়েকজন মিলে একটি ধানের মাড়াই মেশিন যৌথ ক্রয় করে কমিশন ভিত্তিতে ধান ভাঙ্গানোর ব্যবসায় করে আসছিলেন। গতকাল বিকেল ৪টার দিকে মেশিনের ধান ভাগবাটোয়ারা করতে গেলে এক ভাগে বেশি ধান দেয়া হলে তাহির মিয়া ও আব্দুল হাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এনিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে তাহির মিয়া তার পিতা হাজী গোলাম হোসেনসহ উভয় পক্ষের ৪ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাহির মিয়া ও তার পিতা হাজী গোলাম হোসেনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com