প্রেস বিজ্ঞপ্তি ॥ যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা যুবলীগ সভাপতি, মেয়র প্রার্থী জননেতা আতাউর রহমান সেলিমকে সর্বাত্মক সমর্থন প্রদান করেছেন তেঘরিয়া আবাসিক এলাকার পঞ্চায়েত ও যুবসমাজ। গতকাল অনুষ্টিত মতবিনিময় সভায় তারা আতাউর রহমান সেলিমকে নিজেদের লোক হিসেবে উল্লেখ করে তাকে দলমত নির্বিশেষে সমর্থন প্রদানে এলাকাবাসীকে আহবান জানালে সভায় উপস্থিত শত শত নাগরিক দুহাত তুলে তার প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন। পঞ্চায়েত সর্দার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি, যুবনেতা মোঃ জাহির মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন মোঃ হারুন সর্দার, সাবেক পৌর কাউন্সিলর মোঃ ইউনুস, মোঃ মরতুজ সর্দার, মোঃ সামসুল হক সর্দার, সাবেক সেনা কর্মকর্তা আব্দুল কদ্দুস, মোস্তফা মিয়া, তোফাজ্জল হক মিসবাহ, সাব্বির আহমেদ রনি প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবনেতা মিজানুর রহমান শামীম, আব্দুর রউফ মাসুক, শফিকুজ্জামান হিরাজ, মোতাহের হোসেন রেজু, শাহীন খান, দিলুয়ার খান, জাকারিয়া চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জননেতা আতাউর রহমান সেলিম তাকে সর্বাত্মক সমর্থন জানানোর জন্য তেঘরিয়া আবাসিক এলাকার পঞ্চায়েত ও যুবসমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন একজন রাজনৈতিক কর্মীর জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না।