সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে ব্যবসায়ীর ঘর ভাংচুর এলাকায় চরম উত্তেজনা

  • আপডেট টাইম শনিবার, ৯ মে, ২০১৫
  • ৪১৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের রানীগাঁও বাজারে এক ব্যবসায়ীর ঘর ভাংচুর ও লুটপাট হয়েছে। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রানীগাঁও গ্রামের মৃত হাজী মামদ হোসেনের ছেলে আব্দুস ছালাম রানীগাঁও বাজারে নিজ খরিদা একটি ভিটের মধ্যে দোকান ঘর তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি ঘূর্ণিঝড়ে তার দোকান ঘরটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ফলে ঘরটি নতুনভাবে নির্মাণ শুরু করেন। এমতাবস্থায় একই গ্রামের জনৈক মহিলা জায়গাটি তার নিজের দাবী করে গত মঙ্গলবার রাতে আব্দুস ছালামের নির্মিত পাকা ঘর ভেঙ্গে ফেলে। এ নিয়ে বাজার কমিটি ও এলাকাবাসী উভয় পক্ষকে নিয়ে একাধিক সালিস বৈঠক করলেও কোন সুরাহা হয়নি। এ নিয়ে দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com