বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নাদির হোসেন কামালী যুক্তরাজ্য তরুণলীগের যুগ্ম সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৫৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাজ্যস্থ লেইসেষ্টার মহিলা আওয়ামীলীগের সভাপতি কলি হোসেন এর পুত্র নাদির হোসেন কামালী যুক্তরাজ্য আওয়ামী তরুণলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। যুক্তরাজ্য তরুণলীগের সভাপতি জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক এনামুল কবির স্বাক্ষরিত একপত্রে নাদির হোসেনকে উক্ত পদে মনোনীত করা হয়। পত্রে বলা হয়, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয় এর ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে নাদির হোসেন কামালীকে পদে মনোনীত করা হয়েছে। কামালীর সুযোগ্য নেতৃত্বে তরুণলীগ আরো শক্তিশালী ও গতিশীল হবে উল্লেখ করে কামালীর মেধা শ্রম ও দূরদর্শী নেতৃত্ব তরুণলীগের আদর্শিক নেতা জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, নাদির হোসেন কামালী মাতা যুক্তরাজ্যস্থ লেইসেষ্টার মহিলা আওয়ামীলীগের সভাপতি কলি হোসেন এর বাড়ী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাহবাজপুর গ্রামে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com