শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে বাস উল্টে পথচারী নিহত ॥ ২৫ যাত্রী আহত এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ এমপি নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বাড়ি ছুটে গেলেন জিকে গউছ নির্বাচনী অনিয়মের সুষ্ঠু সমাধান চেয়েছেন জামায়াতের আমির শুভেচ্ছা বিমিনিময়কালে সংসদ সদস্য এস.এম.ফয়সল ॥ চুনারুঘাট-মাধবপুরের দু’এলাকায় উন্নয়ন করার মাধ্যমে এ ঋন শোধ করতে চাই জি কে গউছের অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ শহরের বাজারে মোরগের দাম ঊর্ধ্বমুখী নেই তদারকি ॥ ক্রেতাদের মাঝে ক্ষোভ শহরে চুরির ঘটনায় আতঙ্ক নিরাপত্তা জোরদারের দাবি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ-ইসি গণভোটে জিতেছে ‘হ্যাঁ’ ॥ ইসির চূড়ান্ত বেসরকারি ফল ঘোষণা

শহরের শ্যামলী এলাকার লন্ডন প্রবাসী আবুল হোসেনের ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার হোসেন মঞ্জিলের মালিক লন্ডন প্রবাসী আলহাজ্ব আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। গত সোমবার লন্ডন সময় দুপুর ১টায় চার্চিল অক্সফোর্ট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ১ মেয়ে এবং নাতি নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত বুধবার লন্ডন সিটিতে মরহুমের ১ম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। কাল শনিবার মরহুমের মরদেহ দেশে আসার পর মরহুমের নিজ বাড়ি নবীগঞ্জের কামড়াখাইর গ্রামে বাদ জোহর ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য যে, মরহুম আবুল হোসেন হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকার হেলাল আহমেদ ও বেলাল আহমেদের খালু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com