সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার হস্তক্ষেপে জোপূর্বক নির্মাণ কাজ বন্ধ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৪১৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রধান অফিস সহকারী সুমান উদ্দিনের ভূমিতে জোর পূর্বক ঘর নির্মাণ কাজ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কর্মীদের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার ৯নং বাউশা ইউনিয়নের বাঁশডহর এলাকার দেবপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের পুত্র সুনাম উদ্দিনের ভূমিতে প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ঘর নির্মাণ কাজ করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সুনাম উদ্দিন এ ব্যাপারে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা নবীগঞ্জ উপজেলা শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে গত বুধবার সকাল ১১টার দিকে মানবাধিকার কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে নেতৃবৃন্দ ঘর নির্মাণ কাজ বন্ধের অনুরোধ জানান। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা মানবাধিকার সভাপতি খলকু আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক, শাহ হৃদয় আহমদ রুহেল, সমাজ কল্যাণ সম্পাদক সুশান্ত বৈদ্য, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খায়ের আজাদ উজ্জ্বল, নির্বাহী সদস্য জামিল আহমদ দুলাল, স্থানীয় ৯নং ওয়ার্ড মেম্বার আব্দুস ছুবহান, সাবেক মেম্বার আব্দুল করিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com