মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে মামলা করায় ক্ষিপ্ত হয়ে ফসলী জমির উপর রাস্তা ও ঘর নির্মাণ

  • আপডেট টাইম বুধবার, ৬ মে, ২০১৫
  • ৪৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে মামলা করায় ক্ষিপ্ত হয়ে ফের বাড়ি ঘর হামলা-ভাংচুর ও লুটপাট এর পর এবার আদালতের নির্দেশ অমান্য করে ওই জায়গায় বাশঝাড় কেটে ও রেনু মিয়ার ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করে গাছ লাগিয়ে ও ঘর তৈরী করেছে একটি প্রভাবশালী মহল।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মিয়া হোসেন বাদী হয়ে একই এলাকার হীরা মিয়া, রুবেল মিয়া, আসিফ আলী, জয়নাল মিয়া, সোহেল মিয়া ও আছকির মিয়াকে আসামী করে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে ওই জায়গায় ১৪৪ ধারা জারি করেন। ১৪৪ ধারা জারির পরও মাধবপুর থানার এক কর্মকর্তাকে ম্যানেজ করে বাশঝার কেটে রাস্তা নির্মাণ করে ওই মহলটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com