বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শ্রমিকদের যেকোন প্রয়োজনে পাশে থাকবো-আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ মে, ২০১৫
  • ৫৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মহান মে দিবস উপলক্ষ্যে হবিগঞ্জ সদর মাইক্রোবাস শ্রমিক আঞ্চলিক কমিটির উদ্যোগে মোঃ কুদ্দুস আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবিদুর রহমান আবিদের পরিচালনায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের অন্যতম সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। বক্তব্য রাখেন হবিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কাজী মলাই মিয়া, মোঃ লাল মিয়া, সাবেক কমিশিনার কদ্দুছ মিয়া, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শাবাজ মিয়া, পৌর কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, মাইক্রোবাস আঞ্চলিক কমিটির সহ-সম্পাদক গাজী মাজহারুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ মিয়া, শ্রম ও কল্যান সম্পাদক জন মাইকেল সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল, সদস্য মাসুক মিয়া, মাহিন মিয়া, মোশারফ, আলাল মিয়া, আব্দুল আওয়াল, আবুল খায়ের, রফিক মিয়া, হইদ্রিস আলী, লালন মিয়া, মন্নর আলী, রানু মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আতাউর রহমান সেলিম মহান মে দিবস উপলক্ষ্যে শ্রমিকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন ১৮৮৬ সালের ৪ মে শ্রমিকরা শ্রম শোষনের বিরুদ্ধে শিকাগোর হে-মার্কেটে প্রতিবাদ না করলে দুনিয়াব্যাপী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হতো না। তিনি বলেন, শ্রমিকদের যেকোন প্রয়োজনে তিনি সবসময় পাশে ছিলেন এবং থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com