সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে মেম্বারের বিরুদ্ধে প্রকল্পে অর্থ আত্মসাত ও অনিয়মের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ৩ মে, ২০১৫
  • ৫৬৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক ইউপি মেম্বারের বিরুদ্ধে এলজিএসপি এবং টিআর সহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক অভিযোগ দেয়া হয়েছে। যার বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে তিনি হচ্ছেন-আদাঐর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য জহির উদ্দিন টেনা। অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ অর্থ বছরে আদাঐর ইউনিয়নের ৮নং ওয়াডের্র সুলতানপুর গ্রামের সহিদ চৌধুরীর বাড়ির রাস্তার উন্নয়নের ৮ টন চাল, মেহেরপুর কবরস্থান রাস্তায় মাটি ভরাটের জন্য ১০ টন চাল, নুর রহমান মিয়ার বাড়ির রাস্তা উন্নয়নের জন্য ২ টন টিআর চাল বরাদ্দ হয়। এসব প্রকল্পে নাম মাত্র কাজ করে তিনি বরাদ্দের বেশীর ভাগই আত্মসাত করেন। এছাড়াও বর্তমানে চলমান মনতলা-মাধবপুর সড়কের সুলতানপুর পয়েন্ট হতে কবরস্থান পর্যন্ত প্রায় ৩শ’ ফিট রাস্তা ইট সলিং কাজের জন্য এলজিএসপির বরাদ্দ ২ লাখ ২৫ হাজার টাকা স্থানীয় ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফুলবানু ও ৮নং ওয়ার্ড সদস্য জহির উদ্দিন টেনা মিলে নিম্নমানের কাজ ও অনিয়মের মাধ্যমে প্রকল্পের টাকা আত্মসাত করেছেন। এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে নিজাম উদ্দিন খাঁন ও আবু তাহের মিয়া স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তবে এ ব্যাপারে ওয়ার্ড সদস্য জহির উদ্দিন টেনার সাথে মোটো ফোনে যোগাযোগ করলে তিনি জানান প্রকল্পের কাজ সঠিক ভাবে বাস্তবায়ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com