মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গে সামছুদ্দিন হত্যা মামলায় মহিলা কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ২৯ এপ্রিল, ২০১৫
  • ৫৮০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে সামছুদ্দিন মিয়া (৪৮) হত্যা মামলায় মাহমুদা বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার তাকে আদালতে হাজিরা করা হয়ে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।
প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে সামছুদ্দিন মিয়াকে কুপিয়ে হত্যা করে প্রতিবেশী মিনহাজ উদ্দিন লেছু ও বদু মিয়া গংরা। নিহতের স্ত্রী রাহেনা বেগম ১৯ জনকে আসামী করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ২ জন জেল হাজতে রয়েছেন। অন্যান্য আসামীরা পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com