রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে স্নাতক পর্যায়ে উপবৃত্তি বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৪৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর অর্থে স্নœাতক (পাস) ও সমমান পর্যায়ে পরীক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ‘র সভাপতিত্বে ও উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপবৃত্তি বিতরণ করেন জেলা জাতীয় পার্টির সভাপতি হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক রেজাউল আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমদ।
সারা দেশে একযোগে ৪৬৪টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপবৃত্তির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে নবীগঞ্জ বিশ্ব বিদ্যালয় কলেজ, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ ও সৈয়দপুর ফাজিল মাদ্রাসার স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে শিক্ষার্থীদের ৫ হাজার টাকা করে উপবৃত্তির চেক বিতরন করেন অনুষ্টানের অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com