রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কুপ্রস্তাবে রাজী না হওয়ায় যুবতীকে পিঠিয়েছে লম্পট সিএনজি চালক

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৪৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাইকপাড়া এলাকায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক মহিলা যাত্রীকে পিঠিয়ে আহত করেছে সিএনজি চালক। গুরুতর আহতাবস্থায় ওই মহিলাকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। জনতা সিএনজি চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল রবিবার দুপুরে সিএনজিতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধু (২০) জানান, তিনি চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের জৈনক ব্যক্তির স্ত্রী। তিনি শ্রীকুটা থেকে বিশেষ প্রয়োজনে হবিগঞ্জ আসার জন্য ফুল মিয়া ও চানঁ মিয়া পরিবহনের একটি সিএনজি নং-হবিগঞ্জ-থ-১১-২১৮০ উঠেন। ওই সিএনজির চালক শ্রীকুটা গ্রামের মৃত আমজদ মিয়ার পুত্র ফুল মিয়া (২৫) শায়েস্তাগঞ্জ পার হওয়ার পর চালক অন্যান্য যাত্রীদের নামিয়ে দেয়। সিএনজিটি উল্লেখিত স্থানে পৌছুলে ফুল মিয়া শিউলিকে কুপ্রস্তাব দেয়। এতে শিউলি রাজী না হলে ফুল মিয়া সিএনজির ভেতর থেকে লাঠি বের করে বেধরক মারপিট করে আহত করে। ইজ্জত বাঁচাতে শিউলি সিএনজি থেকে লাফ দিয়ে চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে ফুল মিয়া গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় লোকজন মোটর সাইকেল দিয়ে ধাওয়া করে গাড়িসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে এবং শিউলিকে হাসপাতালে চিকিৎসা করায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com