বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত

  • আপডেট টাইম রবিবার, ২৬ এপ্রিল, ২০১৫
  • ৫৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশের মতো হবিগঞ্জ পৌরসভায়ও পালিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। গতকাল শনিবার পৌরএলাকার ৩৯ টি কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হয়। সকাল ৮টায় শহরের কালীগাছ তলায় অবস্থিত নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন পৌরকাউন্সিলর দিলীপ দাস, পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাসসহ অন্যান্যরা। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস হতে ৫ বছরের নীচের শিশুদের ভিটামিন এ খাওয়ানো হয়েছে। ৬ মাস হতে ১ বছরের নীচের শিশুদের খাওয়ানো হয় নীল রঙের ভিটামিন এ ট্যাবলেট এবং ১ বছর হতে ৫ বছরের নীচের শিশুদের খাওয়ানো হয় লাল রঙের ভিটামিন এ ট্যাবলেট। পৌর এলাকার ৮ হাজার ৬১৫ জন শিশু এ ক্যাম্পেইনের আওতায় ছিল। এর মধ্যে ৮ হাজার ৩৯৪ জন শিশুকে ভিটামিন এ ট্যাবলেট খাওয়ানো হওয়ায় টার্গেট অর্জিত হয়েছে ৯৭.২৮ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com