রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের চাল ও টাকা বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
  • ৪৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণ করা হয়েছে। গতকাল বানিয়াচং, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত ১ হাজার ৭২৯ পরিবারকে ২০ কেজি করে ৩৫ টন চাল বিতরণ করা হয়। পাশাপাশি ৯৩৯টি পরিবারকে দেয়া হয়েছে নগদ ৫শ’ টাকা করে ৪ লাখ ৬৯ হাজার ৫শ’ টাকা। এছাড়া নিহত নবীগঞ্জের লাল মিয়ার পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। তবে সাহায্য নেয়নি বানিয়াচংয়ের নিহত মা নূরজাহান বেগম ও ছেলে আরিয়ানের পরিবার।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, বুধবার রাতে কালবৈশাখী ঝড়ে জেলায় ৩ জন নিহত ও ৩১ জন আহত হন। সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত হয় ৯৩৯ পরিবার এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয় ১ হাজার ৩৫৮ পরিবার। তাদেরকে সহায়তার জন্য ২শ’ বান্ডিল টিন ও ১৫ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। কার্যালয়ে সংরক্ষিত খয়রাতি চাল থেকে গতকাল বৃহস্পতিবার ৩৫ টন চাল বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com