রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে ৪৭ হাজার শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
  • ৪৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় আগামীকাল ২৫ এপ্রিল ২৭৯টি কেন্দ্রের মাধ্যমে ৬-১১ মাস বয়সের ৫২০২ জন এবং ১২-৫৯ মাস বয়সের ৪২ হাজার ২২০ জন শিশুকে জাতীয় ভিটামিন-এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানান। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার জাহানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পঃপঃ কর্মকর্তা মোঃ আকিব উদ্দিন, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মমতা কর্মকার, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা ডাঃ রতি রঞ্জন দাস, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আজগর আলী, স্বাস্থ্য সহকারী অরবিন্দু দাস, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ম্যানেজার ফারুক মুন্সী, মা-মনির কর্মকর্তা সামসুদ্দিন, সচেতন সাহায্য সংস্থার ম্যানেজার মোঃ হারুনুর রশিদ, এমপিপিআই পূলক চন্দ্র দেব প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com