মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জে আনন্দ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ এপ্রিল, ২০১৫
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ‘বাংলা ওয়াশ’ করায় হবিগঞ্জে আনন্দ মিছিল করেছে টাইগার সমর্থকরা। বুধবার রাতে শহরে মিছিল বের করে ক্রিকেট সমর্থকরা। এ সময় সমর্থকদের হাতে জাতীয় পতাকাসহ ‘বাংলা ওয়াশ’ লেখা ব্যানার দেখা যায়।
শহরের বৃন্দাবন কলেজ হোস্টেল এলাকা থেকে শুরু হওয়া এই আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের সময় ক্রিকেট সমর্থকরা ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ শ্লোগান দিয়ে সড়ক মুখরিত করে রাখে। এ সময় সড়কের দু’পাশের পথযাত্রী ও ব্যবসায়ীরা মিছিলকারীদের হাততালি দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com