রবিবার, ২৪ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ঝড়ের তাণ্ডবে কালীগাছ তলার বট গাছ আর নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালীগাছতলার এতিহ্যবাহী বটগাছটি কালবৈশাখী ঝড়ে উপড়ে পড়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে এ বটগাছটি উপুড় হয়ে পড়ে যায়। সকালে জমিনে পড়ে যাওয়া ওই বটগাছটি দেখতে ভিড় জমায় অসংখ্য মানুষ। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ গাছটি পড়ে যাওয়ার খবর শুনে কালীগাছতলায় ছুটে যান। বটগাছটি আকারে বড় হওয়ায় এটির শাখা-প্রশাখায় ঢেকে যায় পুরো মন্দির প্রাঙ্গন। ভক্তবৃন্দ অনেককে বিধ্বস্ত বৃক্ষটিকে প্রণাম করে অনুতাপ প্রকাশ করতে দেখা যায়। শ্রীশ্রী কালীবাড়ী কালীগাছতলা’র সাধারণ সম্পাদক পৌরকাউন্সিলর দিলীপ দাস বলেন এ বৃক্ষকে কেন্দ্র করে ভক্তবৃন্দ ৪৫ বছর যাবত প্রতিদিন তাদের পুজা নিবেদন করে আসছেন। ঝড়ে এ বৃক্ষটি পড়ে যাওয়ায় আমাদের খারাপ লাগছে। তবে প্রকৃতির উপরতো আমাদের হাত নেই। এটি হয়তো মা কালীরই ইচ্ছে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com