রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

পূর্ব বিরোধের জের ॥ নবীগঞ্জের কাজল লন্ডনীর উপর হামলা, গাড়ী ভাংচুর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মামলা তুলে না নেয়ায় লন্ডন প্রবাসীর উপর হামলা ও তার ব্যবহৃত প্রাইভেটকার ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার বিকেলে ধুলিয়াখাল-মিরপুর সড়কের চন্ডিপুরে এ ঘটনা ঘটে। নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের লন্ডন প্রবাসী আহত কাজল মিয়া জানান, সম্প্রতি পূর্ব বিরোধের জের ধরে আবু লাল, রুয়েল, মাহবুব, ইব্রাহিম ও গেদা মিয়াসহ একদল লোক লন্ডনীর গ্রামের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট করে তাকে পিঠিয়ে আহত করে। এ ব্যাপারে তিনি মামলা দায়ের করলে আসামী পক্ষ মামলাটি তুলে নিতে লন্ডনীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি করে আসছিল। গতকাল আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন তার পিছু নেয়। তিনি ওই স্থানে পৌছুলে গাড়িটি আটক করে গাড়ি থেকে নামিয়ে মারপিট করে এবং তার ব্যবহৃত সাদা রংয়ের গাড়ি (নং-ঢাকা মেট্রো গ-১৩-৪৩২১) ভাংচুর করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। জনতা গাড়িটি আটক করে স্থানীয় কয়েকজনের জিম্মায় রাখে। এ ব্যাপারে বাহুবল থানার ওসি জানান, বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com