সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের ৮২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে সনদপত্র বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০১৫
  • ৪২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ গতকাল সকালে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার এর উদ্যোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ৮২ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা এনামূল হক মস্তাফা শহীদ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইকরা কম্পিউটার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চুুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক, সৌদি প্রবাসী মোঃ রফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ হাসান আলী। বক্তব্য রাখেন দিলীপ কুমার দেব, মোঃ আব্দুল মতিন চৌধুরী, খাদিজা আক্তার, জেসমিন সুলতানা, মোঃ নূরুল ইসলাম, মোঃ শরীফ মিয়া, মনির হোসেন প্রমুখ। ইকরা কম্পিউটারের চীফ ইন্সট্রাক্টর মোঃ আল আমিন হোসেনের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্র্থী মোঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা স্বারক তুলে দেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বাচ্চু। পরে কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রেরিত কম্পিউটার অফিস কোর্স সম্পন্নকারী ৮২ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে গণমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, অভিভাবক ও সাংবাদিক সহ ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অব্যাহত ফলাফল অর্জনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন বাচ্চু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com