রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শিক্ষক এমদাদুর রহমান স্মরণে শোকসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ এপ্রিল, ২০১৫
  • ৪৫৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপলোর দিনারপুর হাইস্কুলের ধর্মীয় শিক্ষক মরহুম মোঃ এমদাদুর রহমানের স্মরণে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে দিনারপুর হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইমদাদুর রহমান মুকুলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক শাহীনুর রহমানের পরিচালনা সভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম সাধারণ সম্পাদক প্রদীপ রঞ্জন দাশ, প্রধান শিক্ষক বদরুল আলম, কামাল আহমদ, কৃপেশ চক্রবর্তী, শিলা পদ রায়, তোফায়েল আহমদ, নিজামুল ইসলাম, আজাদুর রহমান প্রমুখ।
সভার শুরুতে কোরআন তেলায়াত করেন শিক্ষক বেলাল আহমদ। উক্ত শোক সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, দিনারপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক, ছাত্র/ছাত্রী ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে মরহুম মোঃ এমদাদুর রহমানের পরিবার বর্গের হাতে নগদ ৬১ হাজার টাকা তুলে দেয়া হয়। শোকসভায় মরহুমার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com