সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সুশিক্ষিত জাতি গড়তে আলোকিত সমাজ চাই-এমপি মুনিম চৌধুরী বাবু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৬৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সু-শিক্ষিত জাতি ব্যতিত আলোকিত সমাজ গড়ার বিকল্প নেই। একটি শিক্ষিত জাতিই পারে সমাজ থেকে সকল প্রকার কুসংস্কার ও অন্ধকার দূর করতে। উপরোক্ত কথাগুলি বলেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম.এ মুনিম চৌধুরী বাবু। তিনি গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় করগাঁও ইউপি’র একমাত্র প্রতিষ্ঠান হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় কর্তৃক উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: মোঃ আলমগীর চৌধুরী’র সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য লন্ডন প্রবাসী কমিউনিটি লিডার মোঃ আনোয়ার আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল করীম চৌধুরী জানুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী। নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রাক্তণ চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, ইউ.পি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এস.এমসি সভাপতি মোঃ আলতাব আলী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সদস্য বজলুর রহমান, মাওলানা জোবায়ের খান, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, এস.এম.সি সদস্য আক্তারুজ্জামান মাহিত, সিনিয়র শিক্ষক মোঃ বদরুজ্জামান, মাওলানা মনসুর আহমেদ আতিক, সঞ্জয় কুমার ধান, আমিনুল ইসলাম স্বপন, অসীম কুমার চৌধুরী, খুকুমনি পাল, মাওলানা আব্দুল হান্নান, শিখা রাণী দাশ প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী বলেন, এই এলাকা আমার জন্মভূমি। ইউনিয়নের একমাত্র বিদ্যাপীঠ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের যাবতীয় দায়িত্ব আমি গ্রহণ করলাম। বিদ্যালয়ের উন্নয়নে যা যা প্রয়োজন ইনশাল্লাহ আমি তা বাস্তবায়ন করব। অনুষ্ঠানে এমপিও উপজেলা চেয়ারম্যান এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ এর দায়িত্ব গ্রহন করেন। ইউ.পি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com