সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বর্ষবরণ উপলক্ষে আউশকান্দি উচ্চ বিদ্যালয়ে মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৪৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর পক্ষ থেকে বৈশাখি মেলার আয়োজন করা হয়। দিনব্যাপি মেলা শেষে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে  সন্ধ্যায় অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক এম,এ আহমদ আজাদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল এলাকায় সংসদ সদস্য ও জেলা জাতীয়পার্টির সভাপতি এম,এ মুনিম চৌধুরী বাবু, বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন, হাজী সুহুল আমীন, হাজী বদরুল ইসলাম বকুল, হাজী শাহ মোস্তাকিম আলী প্রিন্স, হাজী আব্দুল হামিদ নিকসন, সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদার, আমিনুর রহমান নোমান, সাবেক কৃতি ফুটবলার শাহ গোলাম মুর্শেদ, নুরুল হুসেন খান, আব্দুস সালাম, কনর মিয়া, গিয়াস উদ্দিন, ফখরুল ইসলাম নোমান, শওকত আলী, অধ্যাপিকা শাহিনা আক্তার, অধ্যাপিকা ফাতেমা মোতালেব, আব্দুল হাকিম প্রমূখ। আলোচনা সভা শেষে অধ্যাপিকা শাহিনা আক্তার ও অধ্যাপিকা ফাতেমা মোতালেব পরিচালনায় আমেরিকা প্রবাসি গীতিকার নজরুল ইসলাম ইয়াফিসের সৌজন্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বিটিভির শিল্পী শংকরী রায়, রিয়াদ ও বন্যা। পরে সন্ধ্যায় র‌্যাফেল ড্র পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ হাজার লোক র‌্যাফেল ড্র ঠিকেট ক্রয় করেন। পরে লটারীর মাধ্যমে বিজয়ী ২০জনের মধ্যে পুরস্কার প্রদান করেন অথিতিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com