রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে এমপি আবু জাহির ॥উন্নয়নে সকল শ্রেনীর পেশাজীবিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০১৫
  • ৫০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে গ্রামীণ উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে দেশ খাদ্যে স্বয়ং সম্পুর্ণ হয়েছে। কৃষি এবং মৎস্য উন্নয়নে বিপ্লব ঘটেছে। কৃষি ও মৎসচাষীদের উন্নয়নে সহজ শর্তে ঋণ এবং প্রশিণসহ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। প্রতিটি মৎসচাষী আজ স্বাবলম্বী হয়েছে। দেশের চাহিদা পুরণ করে প্রতি বছর বৈদেশিক মুদ্রা অর্জন করছে দেশ। তিনি গতকাল সোমবার জেলা মৎস্য অফিসের ৪১ ল্য টাকা ব্যয়ে সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, মাছরাঙ্গা জেলা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমুখ। পরে তিনি মৎস্য বিভাগ আয়োজিত এক কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com