রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইনাতগঞ্জ আওয়ামীলীগ নেতার পিতার ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম শুক্রবার, ১০ এপ্রিল, ২০১৫
  • ৪৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান কন্ট্রাক্টারের পিতা সাবেক মেম্বার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মোস্তফাপুর মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর মজিদ বার্ধক্যজনিত রোগে গত বুধবার রাত দেড়টার সময় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৯৮ বছর। তিনি ৩ছেলে ২ মেয়ে দেশে বিদেশে নাতি নাতনীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় দীঘির পাড় ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে গ্রাম্য কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, সাবেক চেয়ারম্যান নাজমুল হোসেন নজরুল, মাসুদ আহমদ জেহাদী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকির হোসেন, বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তার হোসেন ছুবা, সমাজ সেবক বজলুর রশীদ, আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com