বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জ শহরে অশ্লীল ভিডিও সরবরাহের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫
  • ৭২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে অশ্লীল ভিডিও সরবরাহের দায়ে তিন মোবাইল ফোন সার্ভিসিং ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে শহরের খোয়াই মুখ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ওই মোবাইল ফোন সার্ভিসিং দোকানগুলোতে কম্পিউটারে রাখা অশ্লীল ভিডিও টাকার বিনিময়ে গ্রাহকদের মোবাইলে সরবরাহ করা হয়। এ অপরাধে দণ্ডবিধির ২৯২ ধারায় ওই এলাকার মৃদুল দাশকে ৫শ’ টাকা, সৈয়দ মিয়াকে ৫শ’ টাকা ও পবিত্র দাশকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কম্পিউটারে রাখা অশ্লীল ভিডিওগুলো মুছে ফেলা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ওই এলাকার আব্দুল হাইকে ৭শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com