শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ঘাটিয়া বাজারে জলাবদ্ধতাদূর করতে রাতের বেলা পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারে জলাবদ্ধতাদূর করতে রাতের বেলা পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করেছে হবিগঞ্জ পৌরসভা। সম্প্রতি হবিগঞ্জ পৌরএলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দুর করতে রাতের বেলা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে হবিগঞ্জ পৌরসভা। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার ঘাটিয়া বাজারে পরিচ্ছন্নতা কাজ পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা কাজ চলাকালে ঘাটিয়া বাজারে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর দিলীপ দাস, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেনসহ অন্যান্যরা। কাউন্সিলরবৃন্দ ঘাটিয়া বাজার পরিদর্শনকালে ড্রেনের বিভিন্নস্থানে প্রতিবন্ধকতা দেখতে পান। তারা তাৎক্ষনিকভাবে ড্রেনের মধ্যে রাখা গাছের গুড়িসহ বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারনের ব্যবস্থা করেন। এ সময় কাউন্সিলরবৃন্দ এলাকাবাসীদের সাথে আলাপ আলোচনা করেন। তারা ড্রেনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে পৌরসভাকে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com