বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক ঘরবাড়ি বিধ্বস্থ

  • আপডেট টাইম শনিবার, ৪ এপ্রিল, ২০১৫
  • ৫৪৫ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গত দু’দিনে কাল বৈশাখীর তাণ্ডবে বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক খুটিসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। গত বুধবার সন্ধ্যায় এবং বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জের বিভিন্ন এলাকায় কাল বৈশাখী আঘাত হানে। এতে অনেক কাচা ঘরবাড়ি বিধ্বস্থ হয় গাছপালা উপড়ে পড়ে। বৈদ্যুতিক খুটি পড়ে যাওয়ায় দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। ফলে এলাকায় ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়। অনেক শিক্ষা প্রতিষ্টানের ছালা উড়িয়ে নিয়ে গেছে। আবার কোন কোন এলাকায় ঝড়ের সাথে শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকরা। বৈদ্যুতিক খুটি উপড়ে পড়ে বিদ্যুৎ বন্ধ থাকায় চলতি এইচএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার বিঘœ ঘটে। বুধবারের সন্ধ্যার ঝড়ে শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপিট হোমল্যান্ড আইডিয়েল স্কুলের দু’তলার ছালের টিন উপড়ে যাওয়ায় প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান অধ্যক্ষ তাপশ লাল আচার্য্য। এছাড়াও শহরের বিভিন্ন দোকানপাট এর টিন উপড়ে গিয়েও ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী। তবে সরকারীভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা হয়েছে কিনা তা জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com