বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সুলতান মাহমুদপুরে বড় ভাই হত্যার ঘটনায় ৪ ভাইয়ের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের সুলতান মাহমুদপুর এলাকায় ছোট ভাইদের ছুরিকাঘাতে ফার্ণিচার ব্যবসায়ী হারুণ মিয়া খুনের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহত হারুণ মিয়ার ১ম স্ত্রী স্বপ্না আক্তার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে, মৃত আনছব উল্লার পুত্র নিহত হারুণের ছোট ভাই কাওছার মিয়া (২৫), তোফাজ্জল (২০), ইলিয়াস মিয়া (১৮) ও উজ্জল মিয়া (২৮) কে। এদের মধ্যে ৩জন আটক হয়ে বর্তমানে কারাগারে রয়েছে। উজ্জল এখনো পলাতক। এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম জানান, পলাতক উজ্জলকে ধরতে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে গত ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে বড় ভাই হারুণ মিয়া ছোট ভাইদের ছুরিকাঘাতে মারা যায়। পুলিশ ঘটনার দিনই হারুনের ছোট ভাই কাওছার মিয়া, তোফাজ্জল ও ইলিয়াস মিয়াকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com