বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরের হিন্দু পরিবারের সম্পত্তির দখলের চেষ্টা ব্যর্থ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ এপ্রিল, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের সুরমা গ্রামের ঐতিহ্যবাহী হিন্দু পরিবারের সহায় সম্পত্তি মন্দিরের নামে দখলের চেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। ওই সম্পত্তির মালিকের বিরুদ্ধেই স্বত্ব মামলা দায়ের করেছিলেন রিপন চন্দ্র পালসহ কয়েকজন ব্যক্তি। তারা নিজেদেরকে একটি মন্দিরের কর্তাব্যক্তি আখ্যায়িত করে জমির প্রকৃত মালিককে দখলচ্যুত করতে চেয়েছিলেন। এ ব্যাপারে রিপন পাল নামে এক ব্যক্তি আদালতে মামলা দায়ের করলে আদালত ওই জমির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন। খবর পেয়ে জমির মালিক উষা রানী চৌধুরী আদালতে মালিকানা দাবী করে অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিলের আবেদন জানান। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা বাতিল করেন।
এ ব্যাপারে উষা রানী চৌধুরী জানান, আমার জমি অন্যায়ভাবে দখলের চেষ্টাকারীদের প্রাথমিক পরাজয় হল। আমার জমি জোরে বলে দখলকারী চক্রটি এবার সরে দাড়ালেই আমার পুরোপুরি বিজয় অর্জিত হবে। ধর্মের কোথাও নেই, অন্যের জমি দখল করে পুজা অর্চনা করতে হবে। তাছাড়া যারা আমার জমি দখল করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য ধর্মীয় নয়। তারা আমার জমি বিলিবন্টন করে নিজেরা আর্থিকভাবে লাভবান হতে চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com