বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের চৈতন্যপুরে অগ্নিকান্ডের ঘটনায় মামলা ॥ তীব্র উত্তেজনা

  • আপডেট টাইম সোমবার, ৩০ মার্চ, ২০১৫
  • ৬১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে দুই কৃষকের ঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হওয়ার ঘটনায় কৃষক মিরাস উদ্দিন বাদী হয়ে একই গ্রামের ১০জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে করে গ্রামে দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশংকা করছেন গ্রামবাসী।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ২৩মার্চ দিবাগত গভীর রাতে অগ্নিকান্ডে ওই গ্রামের কৃষক মিরাস উদ্দিন ও তার সহোদর আশিক উদ্দিনের বসত পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে দু’পরিবারের ঘরে থাকা যাবতীয় মালামাল, স্বর্ণালংকার, গৃহপালিত পশু, হাস, মুরগি ও জরুরী কাগজপত্র সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এলাকার লোকজন আপ্রাণ চেষ্টা করে আগুন নেভাতে পারেননি। এ ঘটনায় কৃষক মিরাস উদ্দিন বাদী হয়ে একই গ্রামের সুলেমান মিয়া, সোনা মিয়া, তরাজ মিয়া, ছাবু মিয়া, মজম আলী, লকোছ মিয়া, আঙ্গুর মিয়া, শাহাদ আলী, সাব মিয়া ও ফরিদ মিয়াসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকে গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে। অপর দিকে আসামীরা গ্রেফতার এড়াতে রয়েছে পলাতক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com