সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

রাজার বাজারে মেশিন দিয়ে বালু উত্তোলন ফুঁসে উঠেছেন ৩ গ্রামের লোকজন

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০১৫
  • ৫৭৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাজার বাজারের কাছে খোয়াই নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে ৩ গ্রামবাসি ফুঁসে উঠেছেন। গতকাল রাজার বাজার আকল মার্কেটের সামনে মিরাশি ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। ওই সভা থেকে যে কোন মূল্যে বালু উত্তোলন বন্ধ করে দেয়ার হুমকী দেয়া হয়েছে। সভায় বক্তৃতা করেন আহম্মদাবাদ ইউপি সদস্য দুলাল ভুইয়া, বাজার সেক্রেটারী হাফিজুর রহমান বাবুল, সজল দেব, শাহীন চৌধুরী, মাসুক ভুইয়া প্রমুখ। বক্তারা বলেন, জনৈক জিতু মিয়ার কাছ থেকে খোয়াই নদীর রাজার বাজার অংশের সাব লিজ এনে স্থানীয় চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী বিগত ২ বছর ধরে মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারনে গংগানগর, আশ্রাবপুর ও রাজার বাজার গ্রামের রাস্তাঘাট নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। প্রশাসনকে ম্যানেজ করে নির্বিচারে বালু উত্তোলনের কারনে নদীর তীর ভেঙ্গে রাজার বাজারের বাসিন্দাদের বসত ভিটা নদী গর্ভে বিলীনের সম্মুখীন হওয়ায় নদী তীরে বসবাসকারী মানুষ আতংকে দিনাতিপাত করছেন। এছাড়া বালুর ডিপো রাজার বাজারের অভ্যন্তরে করার কারনে নিরীহ বাজারবাসি তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখানে বালু বহনকারী ট্রাক ও ট্রাক্টরের ড্রাইভারদের চিল্লা-চিল্লিতে বাজারবাসি অতিষ্ট। প্রতিবাদ সভায় বক্তারা আরো বলেন, এবার রাজার বাজারের ইজারাও বালু খেকোরা হস্তগত করেছে। বাজারের আয় দিয়ে মসজিদের ঈমামের ভেতন ভাতাদি পরিশোধ করা হতো। ওই ৩ গ্রামবাসি প্রতিবাদ সভা থেকে বলেন, আজ রবিবারের মধ্যে বালু উত্তোলন বন্ধ না করলে তারা কঠিন আন্দোলনে নামবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com