সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে মুক্তিযোদ্ধা আশরাফুল হোসাইন ফুল মিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২৮ মার্চ, ২০১৫
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক সৈয়দ আশরাফুল হোসাইন ফুল মিয়া শিক্ষা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে স্থানীয় জেসি হাইস্কুল এন্ড কলেজের আড়াই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গত ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সৈয়দ গিয়াছুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মাহবুব আলী।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সৈয়দ ইমরোল হোসাইন রাসেল, কলেজের অধ্যক্ষ আজগর আলী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন, থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিউদ্দিন হারুন, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির খান, স্কুলের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ মুদ্রাকুল হোসাইন, সিনিয়র শিক্ষক, মোসলেহ উদ্দিন, কাজী ফারুক আহমেদ, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, এসএস টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, মোহনা টিভির প্রতিনিধি মোঃ ছানু মিয়া, এমএ আজিজ সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠান শেষে আড়াই শতাধিক শিক্ষার্থীদের মধ্যে মেধা বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com