সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ মার্চ, ২০১৫
  • ৪৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বরিবার শচীন্দ্র কলেজে বার্ষিক মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে মিলাদ অনুষ্ঠানের সূচনা হয়। শচীন্দ্র কলেজের অধ্যক্ষ এসকে ফরাস উদ্দিন আহমেদ শরীফী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে মিলাদের গুরুত্ব সম্বন্ধে আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা মুফতি মোঃ তাহের উদ্দিন ও ক্বারী মোঃ জমশের আলী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ সজীব আলী, রাখাল চন্দ্র দাস প্রমুখ। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক লতিফ হোসেন, প্রভাষক মিহির রঞ্জন সরকার ও প্রভাষক নজরুল ইসলাম খান। শিক্ষার্থীরা হামদ ও না’ত পরিবেশন করে। শেষে মাওলানা মুফতি মোঃ তাহের উদ্দিন মিলাদ পরিচালনা করেন এবং কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডিসহ কলেজের সার্বিক উন্নতি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনজাত শেষে তাবারোক বিতরণের মাধ্যমে মিলাদ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com