সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

আজ দেশে ফিরছেন আল-ইসলাহ কেন্দ্রীয় সভাপতি ॥ জেলা তালামীযের প্রস্তুতি সভা

  • আপডেট টাইম সোমবার, ২৩ মার্চ, ২০১৫
  • ৪০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী মাস ব্যাপী ইউরোপ, আমেরিকা সফর শেষে আজ দেশে ফিরছেন। তিনি বৃটিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে সফর সঙ্গীসহ পৌছবেন। এ উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে গতকাল রবিবার বিকালে রাজনগরস্থ কার্যালয়ে এক মতবিমিয় সভায় অনুষ্ঠিত হয়। জেলা তালামীযের সভাপতি মোঃ লিয়াকত আলীর তালুকদারের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেলের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক কাজী মাওলানা নাজমুল হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মোবাশ্বির হোসেন চৌধুরী, প্রচার সম্পাদক সৈয়দ শাহেদুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু সুফিয়ান, সদস্য সোহেল মিয়া, মোহাম্মদ আলী, আবু সাঈদ, মোঃ ছায়েম, মোঃ ফয়সল আহমদ, নবীগঞ্জ উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান, পৌর সভাপতি শাহ মোঃ মহসিন ইসলাম, মোঃ মাজহারুল ইসলাম প্রমূখ। সভায় আজ সকালে কেন্দ্রীয় সভাপতিকে স্বাগত জানাতে গাড়ীবহর নিয়ে সিলেট যাওয়া সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com