রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় ইমাম আহমদ রেযা মাদ্রাসার ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০১৫
  • ৬৬৫ বা পড়া হয়েছে

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ২০১৪ইং সালের ফলাফলে হবিগঞ্জ শহরতলীর এড়ালিয়া গ্রামে অবস্থিত ইমাম আহমদ রেযা সুন্নিয়া একাডেমী ও মাদ্রাসা হতে মোহাম্মদ তোফাজ্জুল হক (ট্যালেন্টপুল), মোহাম্মদ রায়হান মিয়া, জাকারিয়া আহমেদ নোমান, গোলাম রাব্বানী মাহফুজ (সাধারণ গ্রেড) বৃত্তি লাভ করেছে। মোট ১৬ জন ছাত্র-ছাত্রী এ বছর পরীক্ষায় অংশগ্রহন করে এ+ সহ শতভাগ সফলতার গৌরব অর্জন করেছে।
উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠানটি বিগত ২০১০ সাল হতে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় শতভাগ সফলতার গৌরব অর্জন করে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলছে। মাদ্রাসার এ সফলতার জন্য আ’লা হযরত ফাউন্ডেশন, মাদ্রাসর পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের প্রতিজ্ঞতা জ্ঞাপন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নাছির উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com