শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে হত্যা মামলার আসামী মাদক সম্রাট লোকমান আটক লক্ষাধিক টাকার ফেনসিডিল উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২২ মার্চ, ২০১৫
  • ৫১৯ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর পশ্চিম বাজার থেকে  ফেনসিডিলসহ আলোচিত কালা মিয়া হত্যা মামলার প্রধান আসামী মাদক সম্রাট লোকমান ভূইয়া (৪০) কে আটক করেছে ডিবি পুলিশ। সে উপজেলার মেহেরপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র। গতকাল শনিবার সকাল ১০টায় হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান ও ডিবির এসআই সুদ্বীপ রায়সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এসময় বাজারের একটি দোকান ঘর থেকে মাদক সম্র্রাট লোকমানকে ৭৫ বোতল ফেনসিডিলসহ আ্টক করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি দেবনগর গ্রামের চাঞ্চল্যকর কালা মিয়া হত্যা মামলার প্রধান আসামী লোকমান। এতদিন সে আত্মগোপনে থেকে ভারত থেকে ফেনসিডিল, যৌন উত্তেজক ইয়াবাসহ বিভিন্ন মাদক দেশে এনে বিভিন্ন জায়গায় বিক্রি করতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com