বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

এমপি আব্দুল মজিদ খান সরকারি সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৮০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ আব্দুল মজিদ খান সন্ত্রাস বিরোধী সেমিনারে অংশ নিতে সরকারি সফরে ইন্দোনেশিয়া যাচ্ছেন। আজ শনিবার রাত ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফাইটে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের নেতৃত্বে আইন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঢাকা হযরত শাহ্জালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। এ প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, আইন মন্ত্রণালয়ের সচিব এএসএম জহিরুল হক ও আইজিআর খান মোঃ আব্দুল মন্নান।
ইন্দোনেশিয়া অবস্থানকালে এমপি মজিদ খানসহ প্রতিনিধি দলকে ইউনাইটেড স্টেটস্ ডিপার্টমেন্টের অর্থায়নে সন্ত্রাস প্রতিরোধে ভিকটিম এবং উইটনেসের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ধারণা দেয়া হবে। সেমিনারে অংশগ্রহণ শেষে আগামী ২৫ মার্চ রাতে দেশে ফিরবেন এমপি মজিদ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com