সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে মাওলানা শরীফ উদ্দিন ও আজিজুর রহমান স্মরণে মাহফিল

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর থানার খড়কী গ্রামের বিশিষ্ঠ আলেমেদ্বীন হযঃ মাওলানা শরীফউদ্দিন (রঃ) এবং বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ঠ আলেমে দ্বীন হযঃ মাওলানা শেয়খ আজিজুর রহমান (রঃ)-এর আত্মার মাগফেরাত কামনার্থে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল গত ১৯ মার্চ বিকালে খড়কি গ্রামে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ  খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী, হযরত মাওলানা আলাউদ্দিন করিমপুরী, মাওলানা হাসিবুল হাসান, মাওলানা আবুল কাশেম হাসেমী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা নোমান আহমদ ফারুকী, মুফতি আব্দুল হালিম, মাওলানা আশিকুর রহমান প্রমুখ। ইসলামী সংগীত পরিবেশন করেন কুহুতান শিল্পীগোষ্ঠী হবিগঞ্জ জেলার  সদস্যরা।
মাওলানা আনোয়ার আলী তার বক্তৃতায়  বলেন-মাওলানা শরীফ উদ্দিন এবং মাওলানা আজিজুর রহমান শুধু মাধবপুরের নয় বরং সারা দেশের জন্য ছিলেন গৌরভ। তাদের বহুছাত্র আজ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের ইনতিকালে দেশের বড় ক্ষতি হয়ে গেল যা পুরণ হবার নয়। আমরা সকলে মিলে তাদের আত্মার মাগফেরাত কামনা করি। তিনি আরো বলেন দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত এবং এর কোনো সুরাহা খুব সহজে হবে বলেও মনে হচ্ছেনা । এমতাবস্থায় উভয় দলের নিকট আমাদের প্রত্যাশা দেশ এবং  জনগণের স্বার্থে আপনাদেরকে  দ্রুত সমঝোতায় আসা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com