সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে সোনার বাংলা একাডেমির ম্যানেজিং কমিটি গঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৬৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজারস্থ সোনার বাংলা একাডেমি এন্ড জুুনিয়র হাইস্কুলের ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। সরকারী নীতিমালার ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের প্রধান অফিস কক্ষে আয়োজিত সাধারন সভায় ওই কমিটি গঠিত হয়। সভাপতি মনোনীত হন একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম.এ বাছিত। ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সোনার বাংলা একাডেমি এন্ড জুনিয়র হাইস্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সুমন আহমদ (সদস্য সচিব), শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট সমাজসেবক আবদুল মালিক চৌধুরী, শিক্ষক প্রতিনিধি অঞ্জন রায়, অভিভাবক সদস্য কাজী মাহবুব আহমদ, তালুকদার আবুল কালাম আজাদ এবং সদস্য মনোনীত হয়েছেন আমিনুর রশীদ চৌধুরী খোকন, মোঃ মুদাচ্ছির মিয়া, আলহাজ্ব তাহিদুর রহমান, ডাঃ হরিপদ দাশ, মহিলা সদস্য শেখ ছইফা রহমান কাকলী ও মোঃ আবদুস সালাম। আয়োজিত সভায় শিক্ষার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা শেষে উল্লেখিত কমিটি গঠিত হয়। সভায় বক্তারা ক্রমাগত উন্নয়ন ও অগ্রযাত্রায় সহায়তার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com