রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

আজমিরীগঞ্জের শিবপাশা হাইস্কুলে বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৪১৮ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের শিবপাশা হাইস্কুলের বিজ্ঞান গবেষণাগারে প্রয়োজনীয় বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদান করেছেন বিশ্বব্যাংক এর কনসালটেন্ট ও বানিয়াচঙ্গ এডুকেশন নেটওয়ার্ক এর সিইও মুশতাক আহমেদ সিএ। গতকাল সোমবার সকাল ১০টায় শিবপাশা স্কুল মাঠে বৈজ্ঞানিক যন্ত্রপাতি গ্রহণ উপলক্ষে আয়োজিত ছাত্র শিক্ষক অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন এসএমসি সভাপতি এডভোকেট এটিএম জিল্লুর রহমান চৌধুরী। সমাবেশ শেষে যন্ত্রপাতি হস্তান্তরের পূর্বে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও বেন এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, চার্টার্ড একাউনটেন্ট মুশতাক আহমেদ, বানিয়াচঙ্গ এডুকেশন নেটওয়ার্ক (বেন) এর নির্বাহী সদস্য শাহাব উদ্দিন, শিবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ তছকির মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হুসাইন, ডাঃ নূরুল হক, কাজল চৌধুরী, উবায়দুর লতিফ চৌধুরী, সহকারী শিক্ষক শহীদুল হক চৌধুরী, ওয়াকি হোসেন চৌধুরী, আছানুল হক খান, সাফিয়া খাতুন, মোহাম্মদ মোস্তফা, শামীম আহমেদ, ইলিয়াছ হোসেন, আব্দুল হামিদ, নীতি আক্তার চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য ইতিপূর্বে বানিয়াচঙ্গ এডুকেশন নেটওয়ার্ক নেতৃবৃন্দ আজমিরীগঞ্জের শিবপাশা হাইস্কুল পরিদর্শনকালে শিক্ষার সার্বিক মান উন্নয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষক ছাত্রছাত্রীরা বিজ্ঞান গবেষণাগারে যন্ত্রপাতির অপ্রতুলতার বিষয়টি দৃষ্টিগোচরে আনেন। এরই প্রেক্ষিতে বিশ্বব্যাংকের কনসালটেন্ট মুশতাক আহমেদ সিএ ব্যক্তিগত অর্থায়নে এসব সাইন্স এপারেটাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com