রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

ইকরাম বাজার-বসন্তপুর রাস্তা উদ্বোধন এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

  • আপডেট টাইম রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের ইকরাম বাজর-বসন্তপুর রাস্তা উদ্বোধন হয়েছে। ৩ কিলোমিটার ওই মাটির রাস্তা নির্মাণ করার জন্য এলাকাবাসীর দাবী ছিল দীর্ঘদিনের। সম্প্রতি বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট এম এ মজিদ খানের সহযোগিতায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ইকরাম বাজার-বসন্তপুর রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু হয়। প্রায় ১ মাসের মধ্যে মাটির এ রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। গতকাল শনিবার নবনির্মিত এ রাস্তাটি উদ্বোধন করা হয়। পৈলারকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবীচাঁদ দাসের আয়োজনে ইকরাম বাজারের কাছে জীপ চলাচল উদ্বোধন করেন জীপ মালিক সমিতির সভাপতি মোঃ সামছুল হক তালুকদার। এসময় উপস্থিত ছিলেন জীপ মালিক সমিতির সেক্রেটারী মোঃ তাঁরা মিয়া মেম্বার, প্রধান শিক্ষক রেনুবাসী দাস, লাইন সেক্রেটারী কাদের মিয়া, ইউপি সচিব কৃষ্ণকান্ত দাস, শাহ আলম, মোঃ হারুন মিয়া, আবু মিয়া, সুনীল চন্দ্র রায়, নিষিকান্ত দাস মেম্বার,  সোমচাঁদ দাস, মনিন্দ্র চন্দ্র দাস সাবেক মেম্বার, মনোরঞ্জন দাসসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ রাস্তা উদ্বোধনের ফলে পৈলারকান্দি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com